রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

ডাক্তার চেম্বারে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের উৎপাত, রোগীরা অতিষ্ট

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ডাক্তারদের চেম্বারে রোগীর চেয়ে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের ভিড় বেশি। উদ্দেশ্য কোন রোগীর প্রেসক্রিপশনে ডাক্তার কোন কোম্পানীর ওষুধ লিখেছে তা দেখে আবার ছবি তোলার প্রতিযোগিতা। এতে চরম ভোগান্তি ও বিব্রতকর পরিস্থিতির শিকার হচ্ছেন রোগীরা। ডাক্তার চেম্বার থেকে রোগী বের হলেই প্রেসক্রিপশন নিয়ে টানাটানি। সপ্তাহজুড়ে বিভিন্ন ডাক্তারদের মোটা অংকের উৎকোচের বিনিময়ে তাদের কোম্পানীর ওষুধ বেশি বেশি লেখার জন্য প্রলুব্ধ করার অভিযোগ রয়েছে ভুরি ভুরি। উৎকোচের পাশাপাশি ডাক্তারদের জন্য বিভিন্ন রকমের উপঢৌকন এবং বিপুল পরিমাণ চ্যাম্পল ওষুধ তো রয়েছেই। বিশাল এই সুবিধা নিয়ে সংশ্লিষ্ট ডাক্তাররাও অখ্যাত অনেক কোম্পানীর ওষুধ রোগীদের প্রেসক্রিপশনে লিখে থাকেন।

অনুসন্ধানে জানা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে বেনামী এবং অখ্যাত ওষুধ কোম্পানীর মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা ডাক্তারদের বিভিন্ন রকমের বড় ধরণের সুবিধা দিয়ে তাদের কোম্পানীর ওষুধ লিখতে বাধ্য করেন। আবার এসব কোম্পানীর ওষুধও সব ফার্মেসীতে পাওয়া যায়না। নির্দিষ্ট কয়েকটি ফার্মেসীতে চুক্তিভিত্তিক ওষুধ সাপ্লাই দেওয়া হয়। ওইসব ফার্মেসীর মালিকদের দেয়া হয় লোভনীয় লভ্যাংশ। এদিকে ডাক্তারদের লেখা অখ্যাত এসব কোম্পানীর ওষুধ বাজারে খুঁজতে খুঁজতে হয়রান রোগীরা। অনেকক্ষেত্রে ১শ’ দোকান খুঁজেও এসব ওষুধ পাওয়া যায়না। অনেক সময় আবার ডাক্তার নিজেই বলে দিচ্ছেন কোন ফার্মেসীতে এ ওষুধ পাওয়া যাবে।

লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলা শহর এবং বড় বড় বাজারে এখন রোগীর চেয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের সংখ্যাই বেশি দেখা যায়। ওষুধ দোকানও এখন চা-বিস্কুটের দোকানের মত রাস্তার মোড়ে মোড়ে বসে গেছে। ফার্মেসী পরিচালনায় প্রশিক্ষণ এবং ড্রাগ লাইসেন্স ছাড়াই লক্ষ্মীপুরে শত শত ফার্মেসী খুলে বসেছে এক শ্রেণির অসাধু লোকজন।

অভিযোগ রয়েছে জেলা সিভিল সার্জন অফিস ও নোয়াখালীর আঞ্চলিক ড্রাগ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিপুল অংকের টাকা দিয়েই এসব ফার্মেসী চালানো হচ্ছে। মাঝে মধ্যে লোক দেখানো ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হলেও উপযুক্ত শাস্তি কেউ পায়না। নামকাওয়াস্তে ২/১ হাজার টাকা জরিমানা করেই অভিযান সাকসেসফুল দেখানো হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ফার্মেসী মালিক জানান, লক্ষ্মীপুর-নোয়াখালী নাকী ওষুধ বিক্রির জন্য বড় বাজার। এখানে নাকী বিনাপ্রয়োজনেও ওষুধ খায় মানুষ। অন্যান্য খাবার সারাদিনে যা খান, তার চেয়ে ওষুধ খান কয়েকগুণ বেশি। তাই ওষুধ কোম্পানীর সর্বোচ্চ বিক্রির তালিকায় নাকী ওই দুই জেলার নাম রয়েছে প্রথমপর্যায়ে।

এরমধ্যে ওষুধ কোম্পানীগুলোর এক একটি ওষুধের জন্য নাকী একদিন করে ‘প্রোডাক্ট ডে’ পালন করা হয়। যেদিন যেই ওষুধের প্রোডাক্ট ডে’ সেদিন ওই ওষুধ বেশি বেশি লেখার জন্য ডাক্তারদের চাপ প্রয়োগ করার অভিযোগ আছে। মূলত ডাক্তারদের চেম্বারে বসে থেকে রোগীদের প্রেসক্রিপশনের ছবি তুলে এগুলো আবার সংশ্লিষ্ট ওষুধ কোম্পানীর হেড অফিসে পাঠাতে হয়। কোনো বিক্রয় প্রতিনিধি তার কোম্পানীর সর্বোচ্চ ওষুধ বিক্রির রিপোর্ট এবং ডাক্তারদের প্রেসক্রিপশনে তাদের কোম্পানীর ওষুধ লেখার ছবি দেখাতে না পারলে হেড অফিসের বড় কর্মকর্তাদের রোষানলে পড়তে হয় বলেও জানা গেছে। এতে ওষুধ বিক্রি এবং অখ্যাত কোম্পানীগুলোর দৌরাত্ম্য বেড়েই চলেছে।

সরেজমিনে দেখা যায়, সপ্তাহের প্রতি শুক্রবার চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর জেলা শহর ও বিভিন্ন বড় বড় বাজারে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের সমাবেশ। কারণ শুক্রবার ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরের বড় বড় ডাক্তাররা জেলা শহরগুলোতে চেম্বার করেন। এসব ডাক্তারদের চেম্বারে রোগীর পাশাপাশি ওষুধ বিক্রয় প্রতিনিধিদের উপস্থিতি লক্ষ্যনীয়। রোগীদের অভিযোগ, প্রেসক্রিপশন নিয়ে বের হওয়া মাত্রই ঘিরে ধরেন রিপ্রেজেন্টেটিভরা। এ সময় তারা ব্যস্ত হয়ে পড়েন মোবাইলে প্রেসক্রিপশনের ছবি ধারণ করতে।

বিষয়টি নজরে আসার পর গত ৮ মে জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ এক পরিপত্রের মাধ্যমে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।

এ ব্যাপারে আরো ব্যাপক এ্যাকশনসহ জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, ভুক্তভোগি জনসাধারণ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১