রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

আগের ভাড়ায় ফিরে যাওয়ার প্রস্তুতি চূড়ান্ত

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ না কমলেও সেপ্টেম্বর থেকে সব আসন পূর্ণ করে বাস চালানোর পাশাপাশি আগের ভাড়ায় ফিরে যাওয়ার প্রস্তুতি চূড়ান্ত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বুধবার রাতে সংগঠনের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংগঠনের মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগের ভাড়ায় ফিরে আসার নানা দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। যাত্রীরা চাচ্ছেন না অতিরিক্ত ভাড়া দিতে আর সরকারের পক্ষ থেকেও আমরা এ বিষয়ে পজিটিভ ইঙ্গিত পেয়েছি। সবকিছু বিবেচনা করে আগামী ১ সেপ্টেম্বর থেকে আসন পূর্ণ করে বাস চালানোর পাশাপাশি আগের ভাড়ায় ফিরে যেতে সবাই সম্মত হয়েছে।

কোভিড-১৯ মহামারীর মধ্যে কম যাত্রী তুলতে হবে বলে মালিকদের ক্ষতি পোষাতে গত ৩১ মে আন্তঃজেলা ও দূরপাল্লা এবং নগর পরিবহনের বাস-মিনিবাসের ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত জানায় সরকার। এরপর ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে গত ১ জুন থেকে শর্তসাপেক্ষে বাস চলাচল শুরু হয়।

ভাড়া বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে একজন যাত্রীকে বাস ও মিনিবাসের পাশাপাশি দুটি আসনের একটি আসনে বসিয়ে অন্য আসনটি অবশ্যই ফাঁকা রাখতে বলা হয়েছিল।

স্বাস্থ্যবিধি অনুসারে শারীরিক ও সামাজিক দূরত্ব বজার রাখা এবং কোনোভাবেই সংশ্লিষ্ট মোটরযানের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে উল্লেখিত মোট আসন সংখ্যার অর্ধেকের বেশি যাত্রী বহন করা যাবে না এবং দাঁড়িয়ে কোনো যাত্রী বহন করা যাবে না বলে শর্ত ছিল।

প্রথমদিকে এসব শর্ত মানা হলেও ধীরে ধীরে শিথিলতা শুরু হয়। বর্তমানে অধিকাংশ গণপরিবহনেই স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ উঠছে।

এমন পরিস্থিতিতে গত ২০ অগাস্ট বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে এক বৈঠকে আসন পূর্ণ করে বাস চালানোর প্রস্তাব দেয় মালিক সমিতি। এ প্রস্তাব মানা হলে বাড়তি ভাড়া বাদ দিয়ে আগের ভাড়ায় ফেরার আশ্বাসও দেয় তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০