বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

এক যুবতী পুরুষ সেজে বহু নারীর সর্বনাশ!

এক্সক্লুসিভ ডেস্ক :

নাটোরে এক যুবতী তার বন্ধুদের নিয়ে টিকটক ভিডিও তৈরি করে নিজেকে ‘ভাই’ বলে পরিচয় দেন। নিজেকে টিকটক রুপস ভাই বলে পরিচয় দেয়া সেই ব্যক্তিটি আর কেউ নন, তিনি একজন নারী।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি এরই মধ্যে পুরুষ সেজে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে সমকামীসহ এক স্কুলছাত্রীকে হত্যাও করেছেন।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন এক স্কুলছাত্রীর বাবা।

নাটোর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, শহরের ওই যুবতী নিজেকে সুদর্শন পুরুষ দাবি করে স্কুল-কলেজগামী ছাত্রীদের প্রেমের প্রস্তাব দেয়। নিজেকে ধনীর সন্তান হিসেবে পরিচয় দিয়ে দরিদ্র পরিবারের মেয়েদের বিলাসী জীবনের স্বপ্ন দেখিয়ে প্রেমের প্রস্তাব দেয়। এমনকি নিজের দুই হাত কেটে এমনকি বিষ খেয়েও নিজেকে প্রমাণ দেয়ার চেষ্টা করে সে খাঁটি প্রেমিক।

সংবাদ সম্মেলনে ওই ব্যক্তি আরো জানান, পাঁচ মাস আগে তার মেয়ের সঙ্গে ওই টিকটক যুবতীর ভাইয়ের বিয়ে হয়। সম্পর্কে বিয়াইন হওয়ার সুযোগে সে তার মেয়েকে সমকামিতায় যুক্ত করেন। এরপর গত ১৬ আগস্ট রাতে সবার অগোচরে তার মেয়েকে নিয়ে সে পালিয়ে যায়।

এদিকে গত সোমবার ওই যুবতীর বাবা ফোন করে জানান, আপনার মেয়েকে নিয়ে যান। পরে স্ত্রীসহ তিনজন তাদের বাসায় গিয়ে দেখতে পায়, মেয়েকে মারধর করছে।

এ সময় ওই যুবতীর বাবা বলেন, থানা থেকে অভিযোগ প্রত্যাহার করে এসে মেয়েকে নিয়ে যান। একপর্যায়ে ওই যুবতী এসে জোর করে আমার মেয়ের মুখে গ্যাস ট্যাবলেট ঢুকিয়ে দেয়। এরপর অবস্থার অবনতি হলে প্রথমে নাটোর আধুনিক হাসপাতাল পরে তাকে রামেক হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকেলেই আমার মেয়ে মারা যায়।

মেয়ের বাবা অভিযোগ করে আরও বলেন, এ ঘটনায় নাটোর থানায় হত্যা মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। তারা বলেছে, পোস্টমর্টেম রিপোর্টের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তবে অভিযোগ অস্বীকার করে নাটোর সদর থানার ওসি (তদন্ত) আব্দুল মতিন বলেন, এ ধরনের অভিযোগ নিয়ে নাটোর থানায় কেউ আসেনি। তবে রাজাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে। মামলা না নেয়ার অভিযোগ সঠিক নয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০