শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

শরীর দুর্বল পপির, যা বললেন

বিনোদন ডেস্ক :

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। এরপর করোনামুক্তও হয়েছেন পপি।

এই প্রসঙ্গে নায়িকা বললেন, দু’দফায় করোনার রেজাল্ট নেগেটিভ এসেছে আমার।

এদিকে দীর্ঘ ৫ মাস খুলনায় থাকার পর অবশেষে ঢাকায় ফিরেছেন নায়িকা পপি। এসেই জানালেন, এখনো অনেক দুর্বল তিনি।

পপির ভাষ্য, করোনা আক্রান্ত হওয়ার পর শুরুতে বেশ সমস্যা হয়েছে। খুব শ্বাসকষ্ট হতো। ভেবেছিলাম মরেই যাবো! তবে একটা সময় সবার সাপোর্টে মনোবল শক্ত করে, চিকিৎসকের পরামর্শে চলেছি। তবে এখন করোনামুক্ত হয়েছে শারীরিক দুর্বলতা রয়ে গেছে।

এদিকে বর্তমানে নগরীর ইস্কাটনের বাসায় বিশ্রামে আছেন পপি। তিনি বলেন, দীর্ঘ প্রায় পাঁচ মাস পর ঢাকার বাসায় ফিরলাম। বাসাজুড়ে ধুলাবালিতে ভর্তি। বিশ্রামের পাশাপাশি আপাতত ঘর গোছাচ্ছি।

উল্লেখ্য, গত ২২ জুলাই পপির দেহে করোনা শনাক্ত হয়। তখন তিনি খুলনায় নিজ বাড়ি খালিশপুরে ছিলেন। লকডাউনের পূর্বে এলাকাতে গিয়ে আটকে যান নায়িকা। পরে লকডাউনের কারণে আর ফিরতে পারেননি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০