রবিবার ৩রা মে, ২০২৬ ইং ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

মসজিদে বিস্ফোরণ : মামলা করলো পুলিশ

আকাশবার্তা ডেস্ক :

নারায়ণগঞ্জে মসজিদে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও দুই শিশুও রয়েছে।

এ ঘটনায় মামলা করেছে পুলিশ। অবহেলার জন্য দায়ী অজ্ঞাতদের আসামি করে ফতুল্লা থানায় মামলা করেছেন এসআই হুমায়ুন কবির।

মামলায় বিদ্যুৎ, গ্যাস কর্মকর্তাসহ মসজিদ কমিটির বিরুদ্ধে অবহেলা-গাফিলতির অভিযোগ আনা হয়েছে।

এই প্রসঙ্গে নারায়ণগঞ্জের এসপি জায়েদুল আলম জানান, পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোণের ঘটনায় শনিবার বিকেলে একটি মামলা হয়েছে। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার রাত পৌনে ৯টায় পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় দগ্ধ হন অন্তত ৪০ জন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউট থেকে জানানো হয়েছে- তাদের শরীরের ৬০-৯০ শতাংশ পুড়ে গেছে। আহতদের মধ্যে রোববার সকাল পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে চিকিৎসাধীন বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১