বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

চন্দ্রগঞ্জে জেলা আ.লীগ সভাপতির রোগমুক্তি কামনায় শ্রমিকলীগের দোয়া

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকুর রোগমুক্তি কামনায় দোয়ার মাহফিল ও চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

চন্দ্রগঞ্জ বাজার গণমিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, সহপ্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ থানা ১৪দলের আহ্বায়ক এম ছাবির আহম্মেদ, জেলা শ্রমিকলীগের আহ্বায়ক মামুনুর রশীদ, যুগ্ম আহ্বায়ক ইউছুফ পাটওয়ারী, স্থানীয় ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন জাহাঙ্গীর, জেলা নির্মাণ শ্রমিকলীগের আহ্বায়ক জসিম উদ্দিন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক কাজী সোলায়মান ও চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশীদ বাবলু।

চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম মাসুদুর রহমান, চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মো. দুলাল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। চলমান মহামারী করোনাকালে অসহায় মানুষ ও শ্রমিকদের পাশে দাঁড়িয়ে শ্রমিকলীগ সুনাম কুড়িয়েছে। এসময় বক্তারা জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু ও তার পরিবারের সদস্যদের রোগমুক্তির জন্য দোয়া করেন।

প্রসঙ্গত, করোনা ক্রান্তিলগ্নে আওয়ামীলীগ নেতা গোলাম ফারুক পিংকু সাধারণ জনগণের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। মহামারী করোনার দুর্দিনে অসহায় নেতাকর্মীদের পাশে থেকে কাজ করেছেন। দায়িত্ব পালন করতে গিয়ে সম্প্রতি স্বপরিবারে তিনি করোনায় আক্রান্ত হন। তাই তাঁর রোগমুক্তিতে নেতাকর্মীরা সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০