বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ঘাটাইলে এক মাথা দুই মুখ বিশিষ্ট শিশুর জন্ম

এক্সক্লুসিভ ডেস্ক :

টাঙ্গাইলের ঘাটাইলে এক মাথা ও দুই মুখ বিশিষ্ট এক কন্যা শিশুর জন্ম দিয়েছে স্বপ্না নামে এক গৃহবধূ। উপজেলা সদরের ডিজিটাল ক্লিনিক এন্ড নাসিং হোমে রোববার বিকাল ৫টায় শিশুটি জন্ম গ্রহন করে।

ক্লিনিকের ম্যানেজার ও গৃহবধূর শ্বশুর মোকছেদ আলী জানান, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাদারজানি গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী স্বপ্না বেগম। স্বপ্নার বাবার বাড়ি ভূযাপুর উপজেলার পাচ তেইল্লা গ্রামে। দেড় বছর আগের তার বিয়ে হয়।

আজ রবিবার সকালে সিজারিয়ান অপরাশেন করানোর জন্য উপজেলা সদরের ডিজিটাল ক্লিনিক এন্ড নাসিং হোমে ভর্তি করান। বিকাল ৫টায় তার অপারেশন করানো হয়। অপারেশন করান ডা. মো. ইসহাক আলী। এ সময় এক মাথা দুই মুখ চার চোখ বিশিষ্ট এক কন্যা শিশুর জন্ম দেয় গৃহবধূ। জন্ম দেয়ার এক ঘন্টা পর শিশু মারা যায়। খবর পেয়ে মুহুর্তের মধ্যে শিশুটিকে দেখতে ভিড় জমে যায় ক্লিনিকটিতে। পরে গৃহবধূর পরিবার শিশুটিকে দাফন করানোর জন্য বাড়িতে নিয়ে যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০