বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

লক্ষ্মীপুরে দুই ইউপির উপনির্বাচনের তফসিল ঘোষণা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ও রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক ও রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা দীপক বিশ্বাস নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ থেকে ২৩ সেপ্টেম্বর উপজেলা নির্বাচন কর্মকর্তার সংশ্লিষ্ট কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ ও দাখিল, ২৬ সেপ্টেম্বর বাছাই, ০৩ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার ও ২০ অক্টোবর ভোটগ্রহণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক জানান, চন্দ্রগঞ্জ ও কেরোয়া ইউনিয়নের চেয়ারম্যানদের মৃত্যুজনিত কারণে নির্বাচন কমিশন ইউনিয়ন দুটির চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে এ তফসিল ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ১৪ জুলাই রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান কামাল ও ১৬ আগস্ট চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনা আক্রান্ত হয়ে মারা যান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০