সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

১১ উপজেলা ও ২৪৪ ইউপিতে ভোটগ্রহণ ২০ অক্টোবর, তফসিল ঘোষণা

আকাশবার্তা ডেস্ক :

আগামী ২০ অক্টোবর দেশের ১১টি উপজেলা ও ২৪৪ ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। করোনার কারণে কিছু ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট হবে।

সোমবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে নির্বাচনি তফসিল চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার রিটার্নিং কর্মকর্তারা প্রকাশ করেছেন বলে জানা গেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ২৬ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারে শেষ তারিখ ৩ অক্টোবর।

জানা গেছে, ১১টি উপজেলার মধ্যে কুমিল্লার দাউদকান্দিতে সাধারণ ও বাকি ১০টিতে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

অপরদিকে ২৪৪টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১০টিতে সাধারণ ও বাকি ২৩৪টিতে বিভিন্ন পদে উপনির্বাচন হবে। এসব নির্বাচনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।

একইদিন ১৫টি জেলা পরিষদের ১৬টি ওয়ার্ডে উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। জেলা পরিষদের ভোট সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত চলবে।

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের মধ্যেও বেশ কিছু ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোটগ্রহণ করা হবে।

যে ১০টি উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলোর মধ্যে আটটিতেই চেয়ারম্যান পদে ভোট হবে।

উপজেলাগুলো হচ্ছে- যশোর সদর, চাঁদপুরের মতলব দক্ষিণ, সুনামগঞ্জের জামালগঞ্জ, মাদারীপুরের শিবচর, বাগেরহাটের শরণখোলা, খুলনার পাইকগাছা, চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও নওগাঁর মান্দা। দিনাজপুর সদর ও কক্সবাজারের টেকনাফ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে।

এছাড়া ১০টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেগুলো হলো- পাবনার ভাঙ্গুরা উপজেলার ভাঙ্গুরা ও মন্ডতোষ, ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ও কোরকদি, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল।

লোহাগড়া উপজেলার আমিরাবাদ, লোহাগড়া ও আধুনগর। এর মধ্যে গড়াইটুপি ইউনিয়ন পরিষদের ইভিএম ব্যবহার করা হবে।

উপনির্বাচন হওয়া ২৩৪টি ইউনিয়ন পরিষদের শূন্য হওয়া চেয়ারম্যান বা সদস্য পদে ভোট হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930