বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

দুই কোটি নারী শিক্ষার্থীর আর স্কুলে ফেরা হবে না : মালালা

আন্তর্জাতিক ডেস্ক :

দুই কোটি নারী শিক্ষার্থীর আর স্কুলে ফেরা হবে না বলে আশঙ্কা করেছেন শান্তিতে নোবেলজয়ী এবং নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাই।

তিনি জানান, করোনা পরিস্থিতিতে পুরো পৃথিবীতে বিপর্যয় নেমে এসেছে। এমতাবস্থায় পরিস্থিতি স্বাভাবিক হলেও দুই কোটি নারী শিক্ষার্থীর স্কুলে ফেরা নিয়ে শঙ্কা থেকেই যায়।

পাকিস্তানের জাতীয় দৈনিক ডনের প্রতিবেদনে মালালার দেয়া এই তথ্য উঠে এসেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় এ কথা বলেন তিনি।

মালালা বলেন, মহামারি করোনার প্রকোপ শেষ কিংবা বিধিনিষেধ শিথিল হলে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেলেও দুই কোটি নারী শিক্ষার্থীর আরও কখনোই স্কুলে ফেরা হবে না।

এই নোবেলজয়ী আরও বলেন,মহামারি সংকট শেষ হলেও কেবল শিক্ষাক্ষেত্রে আরও দুই কোটি মেয়ে ঝড়ে পড়বে। যাদের আরও কখনোই ফেরা হবে না স্কুলে। ইতোমধ্যে গোটা বিশ্বে শিক্ষা ক্ষেত্রে বরাদ্দের ঘাটতি ২০০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

এসময় নারী শিক্ষার মতো বিশ্বের সামষ্টিক লক্ষ্যগুলো অর্জনে মারাত্মক আঘাত হেনেছে করোনা বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, ১২ বছর বয়সী প্রত্যেক শিশুকে সমান শিক্ষা প্রদানে আর কবে প্রয়োজনীয় তহবিল বরাদ্দের প্রতিশ্রুতি দেবেন? কবে শান্তি ও শরণার্থীদের সুরক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন? আর কবে আপনারা পরিবেশ দূষণ রোধে পদক্ষেপ নেবেন?

প্রসঙ্গত গত মাসে প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী করোনা ১৯০ দেশের ১৬০ কোটি শিক্ষার্থীকে ক্ষতিগ্রস্ত করেছে, এমন এর আগে কখনো হয়নি। এই সংকটে যে ৯৪ শতাংশ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত, তাদের ৯৯ শতাংশ নিম্ন এবং নিম্ন-মধ্যম আয়ের দেশের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০