সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

ধর্ষণ মামলায় সাবেক ভিপি নূর আটক

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল নুরকে আটক করা হয়েছে। মৎস ভবন এলাকায় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি-ধাওয়ার পর নুরসহ কয়েকজনকে আটক করা হয়। সোমবার রাতে তাকে আটক করা হয়।

এর আগে নুরুসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণের একটি মামলা হয়। এর প্রতিবাদে সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তাদের বিক্ষোভ মিছিলটি মৎস ভবন এলাকায় গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বলে জানা গেছে। সেখান থেকে নুরসহ কয়েকজনকে আটক করা হয়।

এ বিষয়ে তাৎক্ষণিক পুলিশের একটি সূত্র জানায়, সংঘর্ষে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। আনুষ্ঠানিকভাব এ বিষয়ে পরে জানানো হবে।

ধর্ষণের ওই মামলার আসামিরা হলেন- হাসান আল মামুন, নাজমুল হাসান, নুরুল হক নূর, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকি। এদের মধ্যে হাসান আল মামুন ও নূরের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১