সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ালো সৌদি আরব

আকাশবার্তা ডেস্ক :

ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কায় থাকা বাংলাদেশিদের মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি আরব। এছাড়া ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ ফ্লাইটের অনুমতি দেয়া হয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রী ড. আব্দুল মোমেন গণমাধ্যমকে সন্ধ্যায় জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাভেদ পাওয়ারী ঢাকাকে বিষয়টি জানিয়েছেন।

মন্ত্রী বলেন, মাত্র তার ফোন পেলাম। সৌদি আরবের ইতিবাচক মনোভাবে বিষয়টি আমাকে জানিয়েছেন। বাংলাদেশের শ্রমিকদের আকামা আরও ২৪ দিন বৈধ থাকবে এবং প্রয়োজনে আরও বাড়ানো হবে। সৌদি সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অবতরণের অনুমতি দিয়েছে যা বাংলাদেশিদের সুষ্ঠুভাবে সেখানে ফেরাতে সহায়তা করবে।

এদিকে বাংলাদেশ সরকারও সমস্ত সৌদি এয়ারলাইনসকে এদেশে অবতরণ এবং বাংলাদেশিদের সৌদি আরবে নেয়ার অনুমতিও দিয়েছে।

এর আগে দেশে আটকা পড়াদের জন্য মোট তিন দফায় বাংলাদেশিদের আকামার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার।

আকামার সর্বশেষ বর্ধিত মেয়াদ শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর। এমন পরিস্থিতিতে ৩০ সেপ্টেম্বরের পর আকামার মেয়াদ আরও তিন মাস বাড়ানোর অনুরোধ জানিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি পাঠায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস।

সৌদি আরবে ফিরে যাওয়ার জন্য ভিসা ও আকামার মেয়াদ বাড়ানো এবং বিমানের টিকিটের ব্যবস্থা করার দাবিতে বুধবার সকালে রাজধানীর ইস্কাটন এলাকায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছেন প্রবাসী শ্রমিকরা। বিক্ষোভকারীদের অন্য একটি দল জাতীয় প্রেসক্লাব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন।

প্রবাসী শ্রমিকরা জানান, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সৌদি আরবে তাদের কর্মস্থলে ফিরে যেতে না পারলে চাকরি হারাবেন।

সৌদি আরবের চাকরিতে যোগ দিতে দেশটিতে যাওয়ার জন্য বিমানের টিকিটের দাবিতে মঙ্গলবার ও বুধবার কারওয়ান বাজারে বিক্ষোভ করেছেন বাংলাদেশি অভিবাসী শ্রমিকরা।

করোনাভাইরাসের নিষেধাজ্ঞার কারণে প্রায় সাত মাস পর ১ অক্টোবর থেকে সৌদি আরবে ঢাকা থেকে বিমান চলাচলের অনুমতি দেয়ার প্রস্তুতি নিচ্ছে। সৌদিয়া এয়ারলাইন্সের ঢাকা কার্যালয় বিমানের টিকিট দেয়া স্থগিত করায় প্রবাসী শ্রমিকদের এ বিক্ষোভের সূচনা হয়।

সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকব্বির হোসেন জানিয়েছিলেন, আগামী ১ অক্টোবর থেকে সৌদিতে ফ্লাইট পরিচালনা করার অনুমোদন পেয়েছেন তারা।

প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর ভিসা বা আকামার মেয়াদ শেষ হয়ে যাবে এমন হাজার হাজার বাংলাদেশি ঢাকায় আটকা পড়ে আছেন। নির্ধারিত সময়ের আগেই তারা সৌদিগামী বিমানের ফ্লাইট পেতে আন্দোলন করছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930