শনিবার দিবাগত রাত পৌনে ১২টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছেন তার ছেলে সৈয়দ আব্দুল্লাহ জহির।
সর্বপ্রথম ১৯৭২-৭৩ সালে নির্মাণের উদ্যোগ নেয়া হলেও ১৯৭৫ সালে তা বন্ধ হয়ে যায়। এরপর ১৯৭৯ সালের ১৯ জানুয়ারি পূর্ণোদ্যমে অপরাজেয় বাংলার নির্মাণ কাজ শুরু হয়। ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর সকাল ৯টায় এ ভাস্কর্যের উদ্বোধন করা হয়। তবে অপরাজেয় বাংলার কাছে ভাস্করের নাম খচিত কোন শিলালিপি নেই। একাত্তরের মহান স্বাধীনতার যুদ্ধে অংশ নেয়া নারী-পুরুষের এ প্রতীক গড়ে তুলেন গুণী শিল্পী ভাস্কর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল্লাহ খালিদ।