বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ছেলে-মেয়ের গলাকেটে বাবার আত্মহত্যার চেষ্টা, মেয়ে নিহত

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর হাজারীবাগে ছেলে ও মেয়ের গলা কেটে হত্যার চেষ্টার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন বাবা। এই ঘটনায় সাত বছয় বয়সী মেয়ে রোজা নিহত হয়েছেন।

বুধবার বিকালে রাজধানীর হাজারীবাগের বটতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। দুই সন্তানের ওই পিতা মো. জাবেদ হাসান (৪৮)। পেশায় ব্যবসায়ী। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে। আহত ছেলে ও বাবা জাবেদ হাসান বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

ঘটনার পর শিশুদের চাচা মেহেদী হাসান, চাচি ও মামাসহ পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু রোজাকে মৃত ঘোষণা করেন। চাচা মেহেদী হাসান জানান, বিকাল সাড়ে ৪টার দিকে দু’শিশুর বাবা তার সন্তানদের হত্যার চেষ্টা চালিয়েছেন। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। স্ত্রী বাসা থেকে বের হয়ে যান। পরে স্বামী এ হত্যাচেষ্টা চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

নিহত শিশু জারিন হাসান রোজার মা রিমা আক্তার জানান, ঘটনার সময় তিনি নিচে ছিলেন। ঘটনাটি দুই তলা ভবনের দ্বিতীয় তলায় ঘটে। চিৎকার শুনে ঘটনাস্থলে যান। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা তিনি কিছুই জানেননা বলে জানিয়েছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নিহত শিশু রোজার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) জানে আলম বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। কারণ অনুসন্ধান করা হচ্ছে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. সাজেদুর রহমান বলেন, পারিবারিক কলহ এবং অর্থসংকটের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। নিজের ব্যবসা থাকলেও অনেক টাকা ঋণ করে দিশেহারা ছিলেন জাবেদ। ধারণা করা হচ্ছে হতাশা থেকে দুই সন্তানকে হত্যাচেষ্টা করে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১