বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

একই রাতে গণধর্ষণের পর ধর্ষণের শিকার হন সেই নারী!

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর বেগমগঞ্জে স্বামীকে বেঁধে স্ত্রীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আরও চাঞ্চল্যকর তথ্য গণমাধ্যমে উঠে এসেছে। এবার জানা গেছে, একই রাতে ওই নারী স্বামীর সামনে গণধর্ষণ এরপর ধর্ষণেরও শিকার হন।

তবে দ্বিতীয়বার তাকে একা ধর্ষণ করেছে মামলার প্রধান আসামি বাদল।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

ভুক্তভোগী নারীর বরাত দিয়ে মানবাধিকার কমিশনের তদন্তদলের প্রধান আল-মাহমুদ ফয়জুল কবীর জানান, সেই রাতে দেলোয়ার, বাদল, কালাম, আবদুর রহিমসহ ৯ যুবক ওই নারীর ঘরে ঢুকে প্রথমে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ করে। এরপর বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণ করে তারা চলে যায়।

এরপর গভীর রাতে প্রায় ১২টার দিকে আরো একবার ধর্ষণের শিকার হয়েছেন তিনি। ওইসময় মামলার প্রধান আসামি বাদল একা ওই নারীর ঘরে ঢোকে। পরে নারী তাকে বাধা দিলে কোনো কিছুর তোয়াক্কা না করে তাকে ধর্ষণ করে সে। এরপর পালিয়ে যায় বাদল।

এদিকে ঘটনার ৩২ দিন পর রোববার (৪ অক্টোবর) দুপুরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়।

এ ঘটনায় পরের দিন সোমবার মামলা করেন নির্যাতনের শিকার নারী। এরপর প্রধান আসামি বাদল, দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, ইউপি মেম্বার মোয়াজ্জেম হোসেন সোহাগসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১