সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

‘ধর্ষণ’ প্রসঙ্গে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

দেশে ঘটে যাওয়া বিভিন্ন ধর্ষণ কাণ্ডে এবার মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এই প্রসঙ্গে মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়েছেন তিনি।

পোস্টে শাহরিয়ার আলম জানান, ধর্ষণ কর্মকাণ্ডে জড়িত অপরাধীদের সরকার কোনো ক্রমেই ছাড় দেবে না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্ট্যাটাসে তিনি আরও জানান, স্ব স্ব অবস্থান থেকে নাগরিকরা (জনগণ) দায়িত্ব পালন করুন। আপনারা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে খবর পৌঁছাতে পারলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এসময় তিনি কেউ দায়িত্বে অবহেলা করলে সেটাও জানানোর অনুরোধ করেন।

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুটি নম্বরের কথা উল্লেখ করেন। সেগুলো হলো: ৯৯৯ ও ১০৯। স্ট্যাটাসে নম্বর দুটি ছড়িয়ে দেয়ার জন্য অনুরোধও করেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930