শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জে বিট পুলিশিং সমাবেশ

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

‘নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি’ এই স্লোগানে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় চন্দ্রগঞ্জ ইউপি প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান।

স্থানীয় ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, চন্দ্রগঞ্জ বাজার কমিটির সহ-সাধারণ সম্পাদক গৌতম মজুমদার, ইউপি সদস্য ওবায়দুল হক পাটোয়ারী ও ছাত্রলীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবলু প্রমুখ।

এসময় বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রী, ইউপি সদস্য ও নারী সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী একটি র‌্যালি বের করা হয়।

সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে আইনের প্রয়োগ ছাড়াও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০