শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

লক্ষ্মীপুরে দুই ইউপিতে নৌকার প্রার্থীরা বিজয়ী

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ ইউপি ও রায়পুর উপজেলার কেরোয়া ইউপিতে চেয়ারম্যান পদের উপনির্বাচনে নৌকার প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আটটায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা সদর উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিক ও রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা দীপক বিশ্বাস বেসরকারিভাবে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন। এরআগে দিনভর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

এতে চন্দ্রগঞ্জ ইউপির নৌকার প্রার্থী (আওয়ামীলীগ) নুরুল আমিন ১৩ হাজার ৩৩৯ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী (বিএনপি) তোফায়েল আহম্মদ পেয়েছেন ১৫৮৪ ভোট। অপরদিকে রায়পুর উপজেলার কেরোয়া ইউপিতে নৌকার প্রার্থী (আওয়ামীলীগ) শাহিনুর বেগম রেখা পেয়েছেন ১১ হাজার ৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী (বিএনপি) নজরুল ইসলাম পেয়েছেন ৪শ’ ৫৫ ভোট।

এ দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা হলে বিজয়ী দুই প্রার্থীর কর্মী সমর্থকরা আনন্দ মিছিলসহ বিজয়ী প্রার্থীদের ফুলের মালা দিয়ে বরণ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০