বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ ইং ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

৬৫০ সিসির দুটি বাইক আমদানির অনুমতি

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীকে শুভেচ্ছাস্বরূপ দেয়ার জন্য দেশে ৬৫০ সিসির দুটি সুজুকি বাইক আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

সম্প্রতি এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতরে পাঠানো হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়, ঢাকার তেজগাঁওয়ের র‌্যানকন মোটরবাইক (সুজুকি) কর্তৃক স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা বহরকে সুসজ্জিত ও শক্তিশালি করতে উপহার হিসাবে দুটি মোটরসাইকেল (৬৫০ সিসি এর সুজুকি ভি-স্ট্রর্ম ৬৫০) প্রদানের জন্য ইম্পোর্ট পার্মিট জারির অনুমতি প্রদান করা হলো।

মোটরসাইকেল দুটি আমদানির অনুমতিতে তিনটি শর্তও দেয়া হয়েছে।

এগুলো হচ্ছে-বিধি মোতাবেক শুল্ক কর ও জরিমানা আদায় করতে হবে। স্পেশাল সিকিউরিটি ফোর্সকে উপহার ব্যতীত অন্য কোথাও বিক্রয় করা যাবে না।

এছাড়া আমদানি নীতি সংক্রান্ত যাবতীয় বিধি বিধান প্রতিপালন করতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১