শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

সাফা কবিরের বিয়ের ছবি ভাইরাল!

বিনোদন ডেস্ক :

বিয়ে সেরে ফেলেছেন নাকি সাফা কবির? আর যাকে তিনি বিয়ে করেছেন সেই হচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক।

সম্প্রতি সাফা অভিনয় করেছেন একটি নাটকে। ‘চিলেকোঠার ভালোবাসা’ শিরোনামের সেই নাটকের চরিত্রে এমন গেটআপে দেখা গেছে তাকে। মূলত গল্পের জন্যই বউ সেজেছিলেন তিনি।

দুই বাংলার টিভি দর্শকদের কাছেই তিনি খুবই পছন্দের একজন অভিনেতা। ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকেও দুর্দান্ত অভিনয় করে বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

তবে কি এবার বাংলাদেশি অভিনেত্রী সাফা কবির কলকাতার ঋষি কৌশিককে বিয়ে করেছেন? হ্যাঁ, ছবি দেখে এমনটাই মনে হবে সবার। তবে অবাক হওয়ার কিছু নেই। এটি শুধুমাত্র একটি নাটকের দৃশ্য।

হ্যাঁ, কলকাতার এই ঋষি এবার কাজ করলেন বাংলাদেশের নাটকে। তিনি নায়ক হিসেবে জুটি বেঁধেছেন বাংলাদেশের অভিনেত্রী সাফা কবিরের সঙ্গে। নাটকের নাম ‘চিলেকোঠার ভালোবাসা’। আফরিন জামান লীনার রচনা ও রাকেশ বসুর পরিচালনায় এর কাজ এখন চলছে শ্রীমঙ্গলে।

গল্পে দেখা যাবে, ঋষি ভারতের একটি প্রতিষ্ঠানের স্থপতি। অফিসের প্রয়োজনে বাংলাদেশের শ্রীমঙ্গলে আসেন। কিন্তু হোটেলে না থেকে একটি বাসার চিলেকোঠায় আশ্রয় নেন। সেই বাসাতেই থাকেন সাফা কবির। সেখানেই তাদের দুজনের পরিচয়। একটা সময় তৈরি হয় ভালোবাসার সম্পর্কও। কিন্তু পরিণতিটি সুখকর নয়।

বাংলাদেশের নাটকে অভিনয় প্রসঙ্গে ঋষি কৌশিক বলেন, ‘অভিনয়ের জন্য প্রথমবার বাংলাদেশে এসেছি। এতে অভিনয় করার বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরেই পরিচালক রাকেশ বসুর সঙ্গে যোগাযোগ করা হয়। এতে আমার চরিত্রটি বেশ সুন্দর। এছাড়া বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যেও আমি মুগ্ধ। আশা করি, নাটকটি সবার পছন্দ হবে।’

সাফা কবির বলেন, ‘গতানুগতিক কোনো গল্প নয়, একেবারেই ভিন্নধর্মী একটি গল্প নিয়ে নাটকটি তৈরি হচ্ছে। এতে আমার চরিত্রটি ক্যান্সার আক্রান্ত এক মেয়ের। তাছাড়া শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে শুটিং হচ্ছে। বেশ ভালো লাগছে।’

নাটকের নাম ‘চিলেকোঠার ভালোবাসা’। এটি রচনা করেছেন আফরিন জামান লীনা। আর রাকেশ বসুর পরিচালনায় নাটকটির কাজ এখন চলছে শ্রীমঙ্গলে। শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানান এর নির্মাতা রাকেশ বসু।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০