শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

৬টি স্প্যান বসলেই দেখা যাবে পুরো পদ্মাসেতু

আকাশবার্তা ডেস্ক :

স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে এখন পদ্মাসেতু। দ্রুত এগিয়ে চলছে এর নির্মাণকাজ। গাড়ি ও ট্রেনে চড়ে পদ্মা পাড়ি দেয়ার স্বপ্ন বাস্তবে রূপ নেবে দ্রুতই।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পদ্মাসেতুতে বসানো হলো ৩৫তম স্প্যান।

মাওয়া প্রান্তের ৮ ও ৯ নম্বর পিলারের উপর স্প্যানটি বসানো হয়। আর এর ফলে  মূল সেতুর দৃশ্যমান হয়েছে ৫ হাজার ২৫০ মিটার। বাকি রইল আর মাত্র ৬টি স্প্যান বসানোর কাজ। এই ছয়টি স্প্যান বসলেই দেখা যাবে পুরো পদ্মাসেতু।

সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,  চলতি অক্টোবর মাসেই বসানো হয়েছে ৩টি স্প্যান। মোট বসানো হয়েছে ৩৪টি স্প্যান। আর বাকি ৭টি স্প্যান বসানোর কাজ। মনে করা হচ্ছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সব স্প্যান বসানোর কাজ শেষ হবে।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু করা হয়। ৪২টি খুটির ওপর ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। সবকটি খুঁটি এরই মধ্যে দৃশ্যমান হয়েছে এবং ৩৫টি স্প্যান বসে গেছে।

সেতুর মূল আকৃতি হবে দোতলা। পদ্মাসেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর ২০২১ সালেই খুলে দেয়া হবে বলে আশা করা যাচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০