বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

তৃতীয়বার সংসার ভাঙনের সুর; ডিভোর্স না শুরু?

বিনোদন ডেস্ক :

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃতীয় সংসারও ভেঙে গেছে বলে খবর চাউর হয়েছে। সেই খবরে আরও জানা গেছে, বহুদিন ধরে এক ছাদের নিছে থাকছেন না তারা।

এদিকে খোঁজ নিয়ে দেখা গেছে, শ্রাবন্তীর নিজের ইনস্টাগ্রাম থেকে উধাও স্বামী রোশন সিংয়ের (স্বামী) সমস্ত ছবি। অন্যদিকে ঠিক একইভাবে রোশন সিংয়ের সোশ্যাল হ্যান্ডেল খুঁজেও পাওয়া যায়নি শ্রাবন্তীকে।

তাহলে কি সত্যিই ভেঙে গেলো শ্রাবন্তী ও রোশনের সংসার?

অবশ্য বিষয়টি নিয়ে এরই মধ্যে দু’জনে দুই রকম বক্তব্য দিয়েছেন। শ্রাবন্তী বলেছেন, প্রতিটি বিবাহ বা সম্পর্ক উত্থান-পতনের মধ্য দিয়ে যায়। হতে পারে আমাদের সুখের সময় আপাতত শেষ! তবে এর মানে এ নয় যে, আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। আমরা দুজনই আশা করি, শিগগিরই আমাদের সমস্যাগুলোর সমাধান হবে এবং বিষয়গুলো খুঁজে আমরা আবার নতুন করে শুরু করবো।

তবে ভিন্ন কথা বলেছেন শ্রাবন্তীর স্বামী রোশন, তিনি বললেন, হ্যাঁ, আমরা এখন আর একই ছাদের নিচে থাকছি না। তবে আমাদের অতীতের সম্পর্কের প্রতি শ্রদ্ধা জানাই, আমি এ বিষয়ে কথা বলতে রাজি নই।

মূলত রোশন অতীত কথা ব্যবহার করে বুঝিয়েই দিলেন তাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে।

প্রসঙ্গত, এর আগে দীর্ঘদিনের প্রেমিক রোশন সিংয়ের সঙ্গে ২০১৯ সালের ১৯ মে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছিলেন শ্রাবন্তী। তবে বছর না ঘুরতেই তাদের ঘরে ভাঙনের সুর বেজে উঠেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০