সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

চন্দ্রগঞ্জে ৫টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরে ৫টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
এরআগে চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী-দিঘলী সড়কের মোসলেহ উদ্দিন মেম্বারের বাড়ি সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা মো. জুয়েল আইড্ড (৩২) নামে এক ভুক্তভোগী মোটরসাইকেল মালিক ও তার ‘বাইক-লক’ অ্যাপসের সহযোগিতায় দুর্ধর্ষ এই চোরের দলের ২ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃতরা হলো- রামগতি উপজেলার চররমিজ ইউপির খোকন হোসেনের ছেলে মো. আবিদ হোসেন প্রকাশ সাল্লু (২৩) ও একই উপজেলার চর সেকান্তর ইউপির জাকির হোসেনের ছেলে মো. নিশাদ প্রকাশ অভিক (২১)। এছাড়াও চন্দ্রগঞ্জ থানাধীন হাজিরপাড়া ইউপির ইন্দ্রপুর গ্রামের জুনায়েদ হোসেনের পুত্র মেহেরাজ হোসেন তুহিন (২৩) নামে আরো এক আসামি পলাতক রয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী জুয়েল জানায়, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ফরিদগঞ্জ বাজারের হক এন্টারপ্রাইজের সামনে থেকে ব্যবসায়ী জুয়েলের সুজুকি জিক্সার ব্র্যান্ডের একটি মোটরসাইকেল চুরি হয়। পরে তিনি বাইক-লক অ্যাপসের মাধ্যমে মোটরসাইকেলের লোকেশন শনাক্ত করেন। বিষয়টি চন্দ্রগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে ওই দুই চোরকে মোটরসাইকেলটিসহ আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক বুধবার জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আরো ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, আটককৃত আবিদ প্রকাশ সাল্লু তার স্ত্রী ও স্ত্রীর বড় বোনসহ সদর উপজেলার মান্দারী-দিঘলী সড়কের মোসলেহ উদ্দিন মেম্বারের বাড়িতে একটি প্ল্যাটবাসায় ভাড়া থাকেন। সে নিশাদের সঙ্গে বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে এনে এখানে রাখতো এবং এখান থেকেই বিক্রি করতো। স্থানীয়দের ধারণা, এখানে কোনো এক গডফাদারের আশ্রয়-প্রশ্রয়ে থেকে তারা এসব অপকর্ম করে যাচ্ছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন জানান, ৫টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930