শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

টেকনাফ-সেন্টমার্টিন রুটে সরাসরি জাহাজ চলবে কাল থেকে

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে দীর্ঘ আট মাসের বেশি সময় বন্ধ থাকার পর টেকনাফ-সেন্টমার্টিন রুটে কাল শুক্রবার (১৩ নভেম্বর) থেকে শুরু হচ্ছে পর্যটকবাহী জাহাজ চলাচল। 

কাল সকাল থেকে পর্যটক পরিবহন শুরু করবে কেয়ারি সিন্দাবাদ।

বৃহস্পতিবার সন্ধ্যা এ তথ্য নিশ্চিত করেছেন কেয়ারি সিন্দাবাদ জাহাজের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম।

তিনি বলেন, জেলা প্রশাসনের ছাড়পত্র পেয়েছি। শুক্রবার থেকেই আমরা টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটক পরিবহন শুরু করবো। এখন থেকেই টিকেট বিক্রি শুরু করেছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক নয়ন শীল বলেন, চলতি মৌসুমে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলের জন্য দুটি জাহাজ অনুমতি চেয়েছে। এর মধ্যে কেয়ারি সিন্দাবাদ জাহাজকে ১ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর এবং এমভি ফারহান জাহাজকে ৪ নভেম্বর থেকে ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলাচলের অনুমতি দেয়া হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ বলেন, জাহাজ চলাচল শুরুর খবরে দ্বীপের সব শ্রেণিপেশার মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরেছে। এরই মধ্যে ব্যবসায়ীরা রিসোর্ট, হোটেল সাজানো শুরু করেছেন।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৮ মার্চ থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে কক্সবাজার জেলা প্রশাসন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০