সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

রাত ৮টার পর দোকানপাট বন্ধ : তাপস

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস রাত ৮টা থেকে দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন। 

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর টিকাটুলির শেরে বাংলা মহিলা মহাবিদ্যালয়ের ‘শেখ হাসিনা একাডেমিক ভবন’ উদ্বোধনে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

ডিএসসিসি মেয়র বলেন, আমরা শহরটাকে একটি সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসতে চাই। আমরা রাত ৮টার মধ্যে সব ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকান-পাট বন্ধ করতে চাই। 

বহির্বিশ্বের উদাহরণ টেনে তাপস বলেন, বাইরে একটি সুনির্দিষ্ট সময়ের পরে সবকিছু বন্ধ হয়ে যায়। ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৮টা বিভিন্নক্ষেত্রে এলাকাভিত্তিক সেই সময়সীমা নির্ধারণ করা হয়।

আমরা মনে করি, ঢাকাবাসীর জন্য শহরের দোকান-পাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করলে আমাদের সামগ্রিক কার্যক্রম একটি সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনতে পারবো।

এছাড়া মেয়রের বিশ্বাস, যদি রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়, তাহলে রাজধানীর যানজট থেকে অনেকটা মুক্তি পাবে মানুষ। আর ব্যবসায়ীরা পরিবার ও সন্তানকে সময় দিতে পারবে।

তিনি বলেন, আমাদের সন্তানদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে সব বাবা-মাকে সন্তানের সঙ্গে সময় দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় সেটা ভুলে যাই। আমরা ক্লান্ত হয়ে বাসায় যাই, নিজেদের মতো করে ঘুমিয়ে পড়ি বা অন্য কাজে ব্যস্ত হয়ে যাই। কিন্তু সন্তানকে সময় দেয়া জাতি গঠনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

এই কারণে তাপস বলেন, সবকিছু বিবেচনা করে আমরা রাত ৮টা পর্যন্ত দোকান-পাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা রাখার জন্য সময় নির্ধারণ করেছি। এটি কার্যকর করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০