শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, বাংলাদেশে কি আঘাত হানবে?

আকাশবার্তা ডেস্ক :

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর সৃষ্ট গভীর নিম্মচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ভারতের তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের দিকে অগ্রসর হবে। 

পরবর্তী ২৪ ঘণ্টায় সেই ঘূর্ণিঝড় নিভার শক্তি বাড়িয়ে উপকূলে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন আবহবিদরা। 

সোমবার (২৩ নভেম্বর) ভারতের আবহাওয়া অফিস এ তথ্য দিয়ে আরও জানায়, তামিলনাড়ুর মলপ্পুরম ও পণ্ডিচেরির করাইকালের মাঝে ঘূর্ণিঝড় নিভারের ল্যান্ডফল হবে আগামী ২৫ নভেম্বর। 

যার ফলে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু উপকূলে ভারি বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশাখাপত্তনমেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

২৩ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত তামিলনাড়ু উপকূলবর্তী এলাকায় ব্যাপক বৃষ্টিপাতর সম্ভাবনা রয়েছে। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ২৫ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপের রূপ নিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে, ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।  ঘূর্ণিঝড়ের রূপ নিলে এর নাম হবে ‘নিভার’।  ওই নামটি ইরানের দেয়া।  

তবে তিনি ওই ঘূর্ণিঝড়ে বাংলাদেশের তেমন কোনো সমস্যা হবে না বলে আশাবাদী। 

বাংলাদেশের এক আবহাওয়াবিদ বলেন, ‘ঘূর্ণিঝড়ের রূপ নিলেও এর প্রভাব বাংলাদেশে প্রড়বে না; ভারত-শ্রীলঙ্কার দিকে যাবে।  নিম্নচাপটি বাংলাদেশ থেকে অনেক দূরে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এখানে ঝড়-বৃষ্টি সেভাবে হবে বলে আমরা মনে করছি না।’

নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছিল, চলতি মাসে বঙ্গোপসাগরে দুয়েকটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে; যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০