শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ ইং ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

আকাশবার্তা ডেস্ক :

দেশের বিভিন্ন এলাকায় শীতের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। ঘন কুয়াশা আর কনকনে ঠাণ্ডায় কাঁপছে দেশ। প্রকৃতির দিকে তাকালেই বোঝা যায় বেশ জেঁকে বসেছে শীত। 

আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে, ডিসেম্বরের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। 

এদিকে, সোমবার (২৩ নভেম্বর) রাজশাহীর বদলগাছিতে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা দেশের সর্বনিম্ন। 

রংপুরের তেতুঁলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী, ঈশ্বরদী, দিনাজপুর, চুয়াডাঙ্গা, শ্রীমঙ্গল ও রাজারহাটে ১১ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা।

ঢাকায় থার্মোমিটারের পারদ নেমেছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চট্টগ্রাম ও সন্দ্বীপে, ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশের এক আবহাওয়াবিদ গণমাধ্যমকে বলেন, রাতের তাপমাত্রা আজ আরও কমতে পারে কোথাও কোথাও। বুধবার থেকে রোদেলা আবহাওয়ায় দিন-রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে।

হেমন্তের এ সময়ে হালকা বৃষ্টির প্রভাব কেটে যাওয়ার পর উত্তর-পশ্চিমের হাওয়ায় ঠাণ্ডার অনুভূতি বাড়ছে। কয়েক দিনের মধ্যে তা স্বাভাবিক হয়ে আসবে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

এদিকে, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা।  

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১