রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে বয়ে যাচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি ও হালকা বাতাস

আকাশবার্তা ডেস্ক :

ঘূর্ণিঝড় ‘মোরা’ এর প্রভাবে সোমবার বিকেল থেকে মেঘনা উপকূলীয় অঞ্চল লক্ষ্মীপুরে হালকা বৃষ্টি ও বাতাস বয়ে যাচ্ছে। নদীর পানি কিছুটা বাড়লেও কোথাও প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি। এছাড়া সকাল থেকে ঝুঁকি নিয়ে অনেক জেলেকে নদীতে মাছ ধরতে দেখা গেছে।

এদিকে মোরা মোকাবিলায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রস্তুত রাখা হয়েছে ১০২টি আশ্রয় কেন্দ্র। প্রস্তুত রাখা হয়েছে রেড ক্রিসেন্টের ১১১টি ইউনিট, গঠন করা হয়েছে ৬৫টি মেডিকেল টিম, সার্বক্ষণিক যোগাযোগের জন্য ৬টি কন্ট্রোলরুম খোলা হয়েছে। দুর্যোগ পরবর্তী সময়ের জন্য ১০০ মেট্রিক টন চাল ও নগদ ১০ লাখ টাকা অগ্রিম বরাদ্দ রাখা হয়েছে বলে জানান, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক হোমায়রা বেগম।

মঙ্গলবার ভোর থেকে রামগতির চরমেহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, কোন মানুষ আশ্রয় নেয়নি এসব কেন্দ্রে। ঘরবাড়ি, আসবাবপত্র ও গবাদী পশুর মায়ায় আশ্রয়কেন্দ্রগুলোতে আসেননি জেলার মেঘনা উপকূলের বাসিন্দারা। দু’একটি কেন্দ্রে রাতের বেলায় কয়েকজন আশ্রয় নিলেও ভোর না হতেই ফিরে যান তারা।

এদিকে রামগতির দুর্গম বিচ্ছিন্ন দ্বীপ চরআব্দুল্লাহ ইউনিয়নে প্রায় ২০ হাজার মানুষ বসবাস করলেও সেখানে পর্যাপ্ত পরিমাণ আশ্রয় কেন্দ্র না থাকায় দুর্যোগে বহু প্রাণহাণির আশংকা করছেন স্থানীয়রা।

এছাড়া মোরা আতংকে লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটের সকল যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সদর উপজেলার মজুচৌধুরীর হাটের লঞ্চ ও ফেরী ঘাটে শত শত যাত্রী আটকা পড়ায় এখন থাকা খাওয়ার সমস্যায় ভুগছেন বলে জানান তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০