শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ ইং ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

হাতিয়া-ভাসানচর রুটে যাত্রীবাহী সি-ট্রাক চালু

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালী হাতিয়া উপজেলার ভাসানচরে গত ৪ ডিসেম্বর গেছে রোহিঙ্গাদের প্রথম দল। তাদের আগমনের পরপরই উপজেলা প্রশাসনের উদ্যোগে সেখানে স্বাস্থ্য শিক্ষাসহ যাবতীয় কার্যক্রম চলমান রাখার ব্যবস্থা নেয়া হয়।

এরই পরিপ্রেক্ষিতে রোহিঙ্গাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও বিবিধ কার্যক্রম সহজ করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) হাতিয়া-ভাসানচর রুটে যাত্রীবাহী সি-ট্রাক চালুর সিদ্ধান্ত নেয়।

সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (১২ ডিসেম্বর) সকালে বয়ারচর চেয়ারম্যান ঘাট থেকে যাত্রীবাহী সি-ট্রাক (এসটি খিজির-৫) কিছু যাত্রী নিয়ে ভাসানচর পৌঁছে। 

সি-ট্রাকটি ভাসানচরে পৌঁছালে নৌবাহিনীর কর্মকর্তারা সবাইকে স্বাগত জানান।

সরকারি সিদ্ধান্ত মোতাবেক চেয়ারম্যান ঘাট থেকে ভাসানচর পর্যন্ত একজন যাত্রীকে গুনতে হবে ৩৭০ টাকা।

হাতিয়া ইউএনও ইমরান হোসেন জানান, প্রতি শনি ও মঙ্গলবার সপ্তাহে দুইদিন এই রুটে সি-ট্রাক চলাচল করবে।

প্রথম ধাপে আনুষ্ঠানিকভাবে ৪ ডিসেম্বর কুতুপালং থেকে এক হাজার ৬৪২ জন রোহিঙ্গার একটি দল ভাসানচরে এসেছে। এরমধ্যে শিশু ৮১০ জন, পুরুষ ৩৬৮ জন, নারী ৪৬৪ জন রয়েছেন। সরকার ভাসানচরে অবস্থান করা এসব রোহিঙ্গাদের বাসস্থান, খাদ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১