সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরে ডাকাতিকালে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে বাসায় ঢুকে ডাকাতিকালে মনির হোসেন নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তার স্ত্রী মিলন বেগমকেও কুপিয়ে জখম করা হয়। 

শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোররাতে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ মিলনকে সকালে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

খবর পেয়ে সকাল পৌনে ১১টার দিকে লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান, সদর মডেল থানার (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া ও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত মনির তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও আন্ধারমানিক গ্রামের আলি আহম্মদ বাসুর ছেলে। পেশায় তিনি ইটভাটার মাটির সর্দার ছিলেন। ১৫ দিন আগে তিনি ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বলে জানা গেছে। তার এক মেয়ে ও তিন ছেলে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মনির মাটির ব্যবসায়ী ছিল। সে বিভিন্ন ইটভাটায় মাটি বিক্রি করতো। বৃহস্পতিবার এক ইটভাটা মালিক মাটির জন্য তাকে দুই লাখ টাকা দেয়। মনিরের নতুন বাসা হওয়ায় বাইরে কলাপসিপল গেট থাকলেও ভেতরে দরজা এখনো লাগানো হয়নি। শুক্রবার ভোররাতে মই দিয়ে ডাকাতদল বাসার ছাদে উঠে। ছাদের দরজা না থাকায় তারা বাসায় ঢুকে পরিবারের সদস্যদের বেধে পেলে। 

একপর্যায়ে মনির ও তার স্ত্রী মিলনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাদেরকে আহত অবস্থায় পেলে রেখে ডাকাতরা পালিয়ে যায়। এসময় মনিরের ব্যবহৃত মোটরসাইকেল, দুই লাখ টাকা ও ঘরে থাকা স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতদল। পরে পরিবারের সদস্যদের চিৎকালে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পথে মনির মারা যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত মিলনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। 

তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হোছাইন বলেন, ডাকাতরা ঘরে ঢুকে মনিরকে কুপিয়ে হত্যা করেছে। তার স্ত্রীকেও গুরুতর আহত অবস্থায় ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, পুলিশ সুপারসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতি করতে এসেই মনিরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930