রবিবার ২৬শে জুলাই, ২০২৬ ইং ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ভিপি হামীমের জানাজায় কাঁদলেন এ্যানি চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :

হাজারো মানুষের উপস্থিতিতে কফিল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাঈন উদ্দিন হামীমের জানাজায় কাঁদলেন লক্ষ্মীপুর সদর-৩ আসনের প্রাক্তণ এমপি ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। প্রিয় অনুজ ও দলের পরীক্ষিত কর্মী হামীমের মত ব্যক্তির একেবারে অসময়ে চলে যাওয়া যেন কেউ মেনে নিতেই পারেন নি। এ্যানি চৌধুরী মরহুম মাঈন উদ্দিন হামীমের জন্য দোয়া চান এবং তার দুই ছেলে সন্তানের প্রতি খেয়াল রাখার প্রতিশ্রুতি দেন।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বুকে ব্যথা অনুভব হলে তাকে নোয়াখালী শহরের প্রাইম হসপিটালে নেওয়া হয়। পরে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন, (ইন্নালিল্লাহি….. রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। তিঁনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

পরদিন শুক্রবার (১ জানুয়ারী) বিকেলে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মাঈন উদ্দিন হামীমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা নুরুল আমিন, সাবেক চেয়ারম্যান এম ছাবির আহম্মেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ।

মরহুমের দ্বিতীয় জানাজা বাদ মাগরিব নিজবাড়িতে অনুষ্ঠিত হওয়ার পর তাঁর মরদেহ পারিবারিক গোরস্থানে দাপন করা হয়।

মাঈন উদ্দিন হামীম লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ভৈরব নগর গ্রামের গিয়াস উদ্দিনের বড় ছেলে।

জীবদ্দশায় তিনি লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, ঢাকা ক্যান্টনমেন্ট থানা বিএনপির সহ-সভাপতর দায়িত্ব পালন করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১