সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি : নিহত ১ আহত ২৯, আতঙ্ক সর্বত্র

আকাশবার্তা ডেস্ক :

কক্সবাজারের টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নুর হাকিম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন।

রোববার (১০ জানুয়ারি) ভোরে গোলাগুলির এ ঘটনা ঘটে। 

এদিকে এ ঘটনায় পুরো ক্যাম্পে রোহিঙ্গাদের মাঝে এখনও আতঙ্ক বিরাজ করছে।

নিহত নুর হাকিম (২৭) টেকনাফের চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্পের সি- ব্লকের হোসেন আলীর ছেলে। আহতদের পরিচয় জানা যায়নি।

উখিয়ার হাকিমপাড়া ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে একদল রোহিঙ্গা সন্ত্রাসী টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা শিবিরের সি ব্লকে যায়। সেখানে তাদের সঙ্গে তোহা বাহিনীর ৫০-৬০ রাউন্ড গুলি বিনিময় হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন নুর হাকিম। 

এদিকে আহত অন্তত ২৯ জনকে সেভ দ্য চিলড্রেনের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরে আলম জানান, বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি এবং টেকনাফ চাকমারকুল রোহিঙ্গা শিবিরের ইনচার্জ (সিআইসি) সাধনা ত্রিপুরা জানান, শিবিরে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জেনেছি। পুরো ঘটনা জানার চেষ্টা করছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930