বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

মি. বিন ভক্তদের জন্য দুঃসংবাদ, আর দেখা যাবে না এই অভিনেতাকে!

বিনোদন ডেস্ক :

মিস্টার বিন খ্যাত জনপ্রিয় অভিনেতা রোয়ান অ্যাটকিনসন। তাকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন। এই পৃথিবীতে রয়েছে তার অগণিত ভক্ত। তবে অনেকেই মি.বিনকে চেনেন কিন্তু তার আসল নাম রোয়ান অ্যাটকিনসনের সঙ্গে অনেকের পরিচিতি কম।

রোয়ান অ্যাটকিনসন মূলত পৃথিবীজুড়ে বিখ্যাত হয়েছেন তার জনপ্রিয় কমেডি শো মি. বিনে কমেডিয়ান হিসেবে অসামান্য কৃতিত্বের জন্য। পৃথিবীজুড়ে বিখ্যাত এই সিরিজটি ছোট-বড় সবার কাছে পছন্দের।

তবে সেই সিরিজে আর দেখা যাবে না রোয়ান অ্যাটকিনসনকে। গত ৫ জানুয়ারি ৬৫ বছর বয়সি এই অভিনেতা তার ভক্তদের এ দুঃসংবাদ দেন। 

তিনি বলেন, বর্তমানে তিনি এই চরিত্রটিকে অত্যন্ত ক্লান্তিকর মনে করেন। তাই তিনি আর কখনোই এই চরিত্রে অভিনয় করবেন না।

ব্রিটিশ এই অভিনেতা ১৯৯০ সালে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তার মাস্টার্স করার সময় মি.বিন কমেডি-শো টি দর্শকদের সামনে নিয়ে আসেন। তারই আদলে নিয়ে আসেন সবার জনপ্রিয় চরিত্র মি.বিনকে। আসল সিরিজটি ছিল ১৫ এপিসোডের একটি প্যাকেজ এবং তা অন-এয়ার হয়েছিল জানুয়ারি ১৯৯০ থেকে ডিসেম্বর ১৯৯৫ পর্যন্ত। এমনকি সিরিজটি বিক্রিও হয়েছিল পৃথিবীর প্রায় ২৪৫টি অঞ্চলে।

বর্তমানে তিনি অ্যানিমেটেড মি. বিন মুভিটিতে ভয়েজ দিচ্ছেন। 

তিনি জানান, বর্তমানে সশরীরে কাজ করার থেকে ভয়েজের কাজ করা অনেক বেশি সহজ তার জন্য। কারণ সরাসরি অভিনয় করতে গেলে অনেক কাজ করতে হয়, যা তার জন্য অনেক বেশি জটিলতা সম্পন্ন। 

এছাড়া তিনি কোনদিন অনস্ক্রিন কাজ করাটা উপভোগ করেননি; তা তার কাছে বরাবরই ছিল ক্লান্তিকর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০