শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

বাস ও ট্রাকের মুখোমুখি ধাক্কা; প্রাণ নিভলো দুইজনের

আকাশবার্তা ডেস্ক :

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত দশজন যাত্রী।

শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা বীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

এদিকে ১০ জনের মধ্যে গুরুতর আহত ছয়জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে নিহতদের মধ্যে একজন হলেন জামাল হোসেন। তিনি বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার ওমরদিঘী গ্রামের তসলিম উদ্দীনের ছেলে।

শেরপুর থানার এসআই তন্ময় বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী সরকার পরিবহনের একটি যাত্রীবাহী বাস বটতলা বীজ এলাকায় পৌঁছালে বিপরীতগামী সিমেন্টের খুঁটি বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। 

এদিকে খবর পেয়ে হাইওয়ে পুলিশের সদস্যসহ ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। স্থানীয় লোকজনের সহায়তায় দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।  

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, বাস ও ট্রাক উদ্ধার করা হলেও বাসের চালক পালিয়ে গেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০