শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

ছোট ভাইয়ের বিজয় নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

আকাশবার্তা ডেস্ক :

আব্দুল কাদের মির্জা নোয়াখালীর বসুরহাট পৌরসভায় মেয়র পদে পুনর্নির্বাচিত হয়েছেন। আব্দুল কাদের মির্জা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই।

নোয়াখালীর বসুরহাট পৌরসভাটি ছিল দেশজুড়ে ব্যাপক আলোচনায়। পৌরসভাটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি বিএনপিকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন।

ছোট ভাইয়ের বিজয়ের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের ভোটের সংস্কৃতি নিয়ে বিএনপির মিথ্যাচারের জবাব দিয়েছে নোয়াখালীর বসুরহাট পৌরসভার ভোটাররা।

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন শেষে শনিবার (১৬ জানুয়ারি বিকেলে নিজের সরকারি বাসভবন থেকে তাৎক্ষণিক ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের ৬০টি পৌরসভায় একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবে। তবুও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সব প্রার্থীদের ধন্যবাদ জানান।

ভোটারদের ব্যাপক অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগ, ইভিএমের ক্রমবর্ধমান জনপ্রিয়তাই প্রমাণ করে বলেও ব্রিফিংয়ে মন্তব্য করেন তিনি। 

বিএনপি উদ্দেশ্যমূলক বিরোধিতা করলেও দেশের জণগণ অত্যন্ত সাবলিলভাবে ইভিএমে ভোট প্রদান করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে জণগণ ইতোমধ্যে অভ্যস্ত হয়ে উঠলেও বিএনপির মানসিকতা এখনও এনালগ রয়ে গেছে। তাই তারা এ পদ্ধতির বিরোধিতা করে।

বিএনপি মুখে স্বচ্ছতার কথা বললেও প্রকৃতপক্ষে প্রযুক্তি বিমুখ এবং পিছিয়ে পড়া ধ্যানধারণা আঁকড়ে ধরে বসে থাকতে চায় বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০