শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

‘ভাসানচরে দলে দলে রোহিঙ্গা আসবে’ নতুন থানার উদ্বোধন

আকাশবার্তা ডেস্ক :

রোহিঙ্গাদের নিরাপত্তা ও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে ভাসানচরে থানা উদ্বোধন করা হয়েছে। এখানে থানা স্থাপন করার ফলে রোহিঙ্গাদের মধ্যে বিশ্বাস স্থাপন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল থানাটি উদ্বোধন করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ভাসানচর ও আশপাশ এলাকার শান্তি শৃংখলার জন্য এ থানা উদ্বোধন করা হয়েছে। রোহিঙ্গারা এতোদিন ভুল বুঝেছিলো যে, এখানে তাদের নানা ধরনের অসুবিধা হবে। ভাসানচরের নিরাপত্তা ও সুযোগ সুবিধায় মুগ্ধ হয়ে ভবিষ্যতে দলে দলে রোহিঙ্গারা এখানে আসবে।

এ সময় রোহিঙ্গারা তাদের দেশে ফেরৎ যাবে বলেও তিনি জানান।

আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, এই এলাকায় থানা স্থাপনের ফলে ভাসানচরে রোহিঙ্গাদের মধ্যে বিশ্বাস স্থাপন হবে ও তাদের মধ্যে বিদ্যমান কোনো সমস্যা থাকলে তা নিরসন করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী-৬ হাতিয়ার সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তফা কামালউদ্দিন, বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ আলী, নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান ও নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার আলমগীর হোসেন ভাসানচরে বসবাসরত রোহিঙ্গাদের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলাসহ সামগ্রিক বিষয়ে প্রধান অতিথিসহ সকলকে অবহিত করেন।

প্রসঙ্গত, ভাসানচরে এক লক্ষ রোহিঙ্গা স্থানান্তরের পরিকল্পনায় তাদের নিরাপত্তা বিধানের লক্ষ্যে ২০১৭ সালে থানা অনুমোদন জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তাব পাঠানো হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০