শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে ইফতার করবেন শাকিব

বিনোদন ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইফতার মাহফিলে নিমন্ত্রণ পেয়েছেন ঢালিউডের আলোচিত অভিনেতা শাকিব খান।আগামীকাল রোববার (৪ জুন)  জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইফতার করবেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানে শাকিবকে নিমন্ত্রণ জানানো হয়েছে।

ইফতার মাহফিলে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করে শাকিব খান বলেন, ‘আগামীকাল সকালে পাবনা থেকে ঢাকায় ফিরব। এখানে প্রায় শুটিং শেষ। ঢাকায় প্রেসক্লাবের একটা ইফতার পার্টিতে অংশ নেওয়ার জন্য ঢাকায় ফিরছি। এই পার্টিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকবেন।’

অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রের উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করে এই অভিনেতা বলেন, ‘আমাদের শুধু চলচ্চিত্রে অভিনয় করলেই হবে না। এখন সময় এসেছে চলচ্চিত্রের জন্য আরো কিছু করার। কিন্তু সরকার যদি সাহায্য না করে তবে আমাদের কী-বা করার আছে?’

‘তবে এই সরকার অনেক আন্তরিক, কিন্তু আমার মনে হয় ওনারা অনেক কিছুই জানেন না যে, তাঁদের কী করা উচিত। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এসব বিষয় অবগত করতে চাই।’

পাবনায় ‘রংবাজ’ ছবির শুটিং করছেন শাকিব। ছবিটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। ছবিটি পরিচালনা শুরু করেছিলেন শামীম আহমেদ রনি। কিন্তু পরিচালক সমিতি থেকে তাঁর সদস্যপদ বাতিল হওয়ায় ছবিটি পরিচালনা করছেন আবদুল মান্নান। ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাওয়ার কথা আছে।

সূত্র : আমার সংবাদ/আকাশবার্তা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮