শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

তাপমাত্রা আরও কমে তীব্র আকার ধারণ করতে পারে!

আকাশবার্তা ডেস্ক : 

আরও ভয়ঙ্কর আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানিয়েছে, চলমান শৈত্যপ্রবাহটি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই সময় তাপমাত্রা আরও কমতে পারে। তাপমাত্রা আরও কমলে সেটি তীব্র আকার ধারণ করতে পারে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সীতাকুণ্ড, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে এখন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ আজ শুক্রবারও অব্যাহত থাকতে পারে।

এদিকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে গত বুধবার (২৭ জানুয়ারি) শৈত্যপ্রবাহ শুরু হয়। বৃহস্পতিবার এই শৈত্যপ্রবাহ আরও নতুন এলাকায় ছড়ায়। সারা দেশে গড় তাপমাত্রা স্থানভেদে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। এদিন দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড, যা ছিলো দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০