শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

চন্দ্রগঞ্জে মহান অমর একুশে পালিত

চন্দ্রগঞ্জ প্রতিনিধি, লক্ষ্মীপুর :

গভীর ভাবগাম্ভির্য্যরে মধ্য দিয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের স্মরণে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পূষ্পার্ঘ অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক ও চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জোবাইরুল হক।

পরে পর্যায়ক্রমে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন- স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিনসহ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা। এরপর জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মদ ও চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সদস্য সাবেক চেয়ারম্যান এম ছাবির আহম্মদ এবং চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগসহ দলের নেতা-কর্মীরা।

এদিকে রোববার সকাল ৯টায় থানা শহরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন, গভর্ণিং বডির সদস্য এম আলাউদ্দিন ও অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলীসহ শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

একই সময় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এম আলাউদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম। এসময় ম্যানেজিং কমিটির সদস্য কাজী মোস্তফা কাজল, মহিনউদ্দিন বুলু, দেলোয়ার হোসেন ও এ্যাডভোটেক সামছু উদ্দিন উপস্থিত ছিলেন।

পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০