সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

কুমিল্লায় হঠাৎ বাসে আগুন : নিহত ৩, আহত ২০

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় বাসে আগুন লেগে দগ্ধ হয়ে তিন যাত্রী মারা গেছেন।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। তাদের ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে এবং ১১ জনকে স্থানীয় গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

যাত্রীরা জানিয়েছেন, চাঁদপুরের মতবল থেকে ৩০ জন যাত্রী নিয়ে মতলব এক্সপ্রেস পরিবহনের বাসটি ঢাকা যাচ্ছিল। মহাসড়কের গৌরিপুরে এসে বাসটিতে আগুন ধরে যায়। এতে আগুনে পুড়ে তিন যাত্রীর মৃত্যু হয়েছেন।

আগুন লাগার পর যাত্রীদের আর্তচিৎকারে বাসস্ট্যান্ড এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়। আগুন লাগার কারণে মহাসড়কে আধা ঘণ্টার মতো যান চলাচল বন্ধ থাকে। বাসের ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা তাদের।

দাউদকান্দি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো.খায়ের বলেন, বিকাল সোয়া ৫টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আমরা সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে লাশ উদ্ধার করি। অজ্ঞাত লাশ দুটি দাউদকান্দি হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930