শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ ইং ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

চন্দ্রগঞ্জে লুণ্ঠিত মালামালসহ ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরে ডাকাত চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতিকালে লুণ্ঠিত ২ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়। একই সাথে ডাকাতিতে ব্যবহৃত ১টি সিএনজি চালিত অটোরিকশা, ১টি কোরাবাড়ি ও ১টি জিআই পাইপ জব্দ করা হয়। শনিবার (২০ মার্চ) দুপুর ১২টায় চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন। এরআগে গত শনিবার (১৩ মার্চ) সদর উপজেলার দক্ষিণ মান্দারী গ্রামে একটি ডাকাতির ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাত চক্রের সদস্যদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো- জেলার সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. তারেক ওরফে আজিজ (২৯), একই গ্রামের মো. শামুর ছেলে মো. সবুজ (২৬) এবং রায়পুর উপজেলার কেরোয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. মুরাদ হোসেন (৩৪)।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত ১০টা থেকে শুক্রবার (১৯ মার্চ) বিকাল ৪টা পর্যন্ত সদর উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ডাকাত চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে লুণ্ঠিত স্বর্ণের ২ জোড়া কানের দুল, ৩টি আংটি, ১টি চেইন, ২টি বিদেশি কম্বল, ৩২ ইঞ্চি এলইডি টিভি, স্যামসাং ব্র্যান্ডের ১টি স্মার্টফোন, বিভিন্ন কসমেটিক্স সামগ্রী এবং নগদ ২৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এরআগে গত শনিবার রাতে সদর উপজেলার দক্ষিণ মান্দারী গ্রামে ডাকাতির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য ইয়াছিন আরাফাত তুষার। এরই ভিত্তিতে বিশেষ অভিযানে নামে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শন (তদন্ত) মো. বেলায়েত হোসেন বলেন, আজই ডাকাত চক্রের ৩ সদস্যকে আদালতে সোপর্দ করা হবে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও চুরি-ডাকাতি বন্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১