সোমবার ১৬ই মার্চ, ২০২৬ ইং ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সিটি এলাকায় ‘বুধবার থেকে চলবে গণপরিবহন’

ডেস্ক নিউজ : 

ঢাকাসহ দেশের সকল সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন সার্ভিস চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সিটি এরিয়ার মধ্যে ওই পরিবহন চলাচল করবে। ৭ এপ্রিল বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

মঙ্গলবার (৬ এপ্রিল) সরকারি বাসভবন থেকে ভিডিওবার্তায় এই তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা-চট্রগ্রামসহ সকল সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন সার্ভিস চালু থাকবে। তবে শহরের বাইরের কোন পরিবহন শহরে প্রবেশ করতে পারবে না, এবং বেরও হতে পারবে না।

ওবায়দুল কাদের বলেন, লকডাউন পরিস্থিতিতে সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও জনসাধারণের যাতায়াতে দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার গণপরিবহনে চলাচলের বিষয়টি শর্ত প্রতিপালন সাপেক্ষে পুনর্বিবেচনা করে অনুমোদন দিয়েছেন।

তিনি জানান, প্রতি ট্রিপের শুরু এবং শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত এবং পরিবহন সংশ্লিষ্ট ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনভাবেই সমন্বয় করা ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

সড়ক পরিবহন মন্ত্রী করোনা সংক্রমণ বিস্তাররোধে সরকারের নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালনে পরিবহন মালিক শ্রমিক ও যাত্রীসাধারণের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ন্ত্রণে ৫ এপ্রিল থেকে সারাদেশে লকডাউন শুরু হওয়ায় গণপরিবহন বন্ধ রাখার ঘোষণা দেন  ওবায়দুল কাদের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১