শনিবার ৭ই মার্চ, ২০২৬ ইং ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

চন্দ্রগঞ্জে আগুনে পুড়ে ছাই ১০টি দোকান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পশ্চিম বাজারে আগুনে পুড়ে গেছে ১০টি দোকানঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ইউনিট সদস্যরা ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় চন্দ্রগঞ্জ থানার ওসি একে ফজলুল হকসহ বাজার কমিটির নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে আসেন।

পুলিশ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাতে চন্দ্রগঞ্জ বাজারে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেও মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে আগুনে পুড়ে যায় আদর্শ লাইব্রেরী, অভিরুচি সুইটস এন্ড কনফেকশনারী, শিউলী মেডিকেল হল নামীয় ফার্মেসী, হারুন স্টোর, আদর্শ টেলিকম এন্ড লাইব্রেরী, লোকনাথ সেলুন, আলতাফ হোসেনের ডিম দোকান ও আলাউদ্দিনের পত্রিকার এজেন্টসহ ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ডা. আবদুল কাদের বাহার জানান, রাতে অভিরুচি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ওয়াসি আজাদ ঘটনা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি বলেন, প্রায় সাড়ে ৩ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১