রবিবার ২৬শে জুলাই, ২০২৬ ইং ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

চন্দ্রগঞ্জে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিলো ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে থাকায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে লক্ষ্মীপুরের ‘চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ’। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে চন্দ্রগঞ্জ ইউনিয়নের বসুদুহিতা গ্রামে কৃষক রুহুল আমিনের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতাকর্মী। ক্ষেতে পাকা ধান নিয়ে খুবই বিপাকে ছিলেন ওই কৃষক। এতে বেজায় খুশি হন কৃষক পরিবারটি।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও জেলা ছাত্রলীগের সার্বিক তত্ত্বাবধানে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ শ্রমিক সংকটে থাকা কৃষকের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।

এসময় ধান কাটায় আরো অংশ নেন- কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি রাজিবুল ইসলাম নিশান, ছাত্রলীগ নেতা শাহ পরান শাকিল, কাউছার আহাম্মদ রিয়াজ, এম. সজিব প্রমূখ।

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু জানান, ‘দেশের ক্রান্তিকালে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি আমরা। আমি চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আওতাধীন ৯টি ইউনিটকে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি। তারা স্ব-স্ব ইউনিটের উদ্যোগে যার যার নিজেদের এলাকায় অসহায় কৃষকের পাশে দাঁড়াবে। আমাদের জনবান্ধব এ কর্মসূচি ধান কাটা মৌসুম শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১