মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের উৎপাত, আতংকে ব্যবসায়ীরা

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুর জেলার মীরগঞ্জ বাজারে হঠাৎ করে কিশোর গ্যাংয়ের উৎপাত শুরু হয়েছে। মীরগঞ্জ বাজার জেলার ৩টি উপজেলার সীমান্তবর্তী বাজার হওয়ায় সহজেই এখানে প্রভাব বিস্তার করছে কিশোর গ্যাং। সম্প্রতি ওই বাজার সংলগ্ন এলাকায় ডাকাতির ঘটনাও ঘটেছে।
লক্ষ্মীপুর সদর, রায়পুর ও রামগঞ্জ এ তিন উপজেলাকে স্পর্শ করেছে মীরগঞ্জ বাজার। তিন উপজেলার মানুষেরই এ বাজারে চলাচল। এতে সুযোগ নিচ্ছে অপরাধ চক্র। বিভিন্ন সময় এ বাজারে ঘটছে অপ্রীতিকর ঘটনা। মাথা চাড়া দিয়ে উঠেছে কিশোর গ্যাং। ব্যবসায়ীদের উপর হামলাসহ প্রভাব বিস্তার করছে সবার সামনে। ভয়ে অনেকে মুখ খুলতে নারাজ।
গত ৩১মার্চ রাত সাড়ে ১০টায় এ বাজারে প্রভাব বিস্তার করতে ককটেল বিস্ফোরণ ঘটায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। যার নেতৃত্বে দেন পার্শ্ববর্তী কেরোয়া ইউনিয়নের পাচু পাটোয়ারী বাড়ির জাহাঙ্গীরের ছেলে বিদেশ ফেরত ইয়াসীন পাটোয়ারী। ১৬-২৫ বছরের অর্ধশতাধিক কিশোর নিয়ে সে বাজারে আতঙ্ক সৃষ্টি করে এবং ব্যবসায়ীদের দোকান বন্ধ করতে প্রভাব খাটায়। এসময় তাদের হাতে দেশীয় অস্ত্রসস্ত্রও লক্ষ্য করে ব্যবসায়ীরা। পরে দিন ১এপ্রিলেও তারা দেশিও অস্ত্রসস্ত্র নিয়ে বাজারে ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন করে। এসময় অনেকের দোকানে হামলা করতে যায় এবং দোকান বন্ধ করে দেয়। এতে এখনও আতঙ্ক বিরাজ করছে ব্যবসায়ীদের মাঝে। নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইয়াসীনের কিশোর গ্যাংয়ের কিছু সদস্যের নাম প্রকাশ করেন। তাদের মধ্যে হলেন-মামুন, সোহেল, শান্ত, নুর হোসেন, এমরান, মিহন, তারেক।
এদিকে সম্প্রতি বাজার সংলগ্ন এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। এতে ভুক্তভোগি ডা. কামালুর রহিম সমর জানান, ডাকাতিতে অংশগ্রহনকারী সকলের বয়সই ১৬-২৫ বছরের মধ্যে। যাদের মধ্যে একজনের বয়স ২৫বছরের মতো। ঢাকায় যাওয়ার পথে তারা আমার গাড়ি থামিয়ে মোবাইল, টাকা নিয়ে যায়।
ব্যবসায়ীরা জানান, প্রায়ই এ বাজারে বিশৃঙ্খলা লেগে থাকে। তুচ্ছ কথা নিয়েও এ বাজারে উঠতি বয়সের বহিরাগত কিশোর ও যুবকরা প্রভাব বিস্তার করে। গত ৩১তারিখ ও ১তারিখে দেশীয় অস্ত্রসন্ত্র নিয়ে এ বাজারে তাদের মহড়া দিতেও দেখা যায়। এতে আমাদের ব্যবসায়ীক সমস্যা হচ্ছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এ বিষয়ে মীরগঞ্জ বাজার কমিটির সভাপতি ওমর ফারুক পোদ্দার বলেন, গত মাসের ৩১তারিখ ও এ মাসের ১তারিখের ঘটনাটি সত্য। তুচ্চ ঘটনা নিয়ে কিছু কিশোর ও যুবক বাজারে ককটেল বিস্ফোরন ঘটায় ও দেশীয় অস্ত্রসন্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া করে। আমরা প্রাথমিকভাবে বাজার কমিটিসহ গণ্যমান্য ব্যক্তি নিয়ে বিষয়টি সমাধান করি। কিন্তু তারপরও ঐ ঘটনার পর থেকে বাজারে আতঙ্ক বিরাজ করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১