সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

বাড়লো ভোজ্যতেলের দাম

অর্থ বাণিজ্য ডেস্ক :

বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকের পর খুচরা পর্যায়ে বোতলজাত ভোজ্যতেলের দর লিটারপ্রতি ১৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (৩ মে) এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে ১৫ মার্চ প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৩৯ টাকা করা হয়েছিল। এর সঙ্গে আরও দুই টাকা যোগ হয়ে ১৪১ টাকায় বিক্রি হবে সয়াবিন তেল।

বৈঠকের পর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও টিকে গ্রুপের পরিচালক মোস্তফা হায়দার গণমাধ্যমকে বলেন, তেলের দাম যা বাড়ানো হয়েছিল রোজার মাসকে বিবেচনায় রেখে তা আবার ৩ টাকা কমানো হয়েছে।

অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম শফিকুজ্জামান বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় দেশি বাজারে লিটার প্রতি ৫ টাকা দাম বাড়াতে চেয়েছিলেন ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে তারা সেখান থেকে ৩ টাকা ছাড় দিতে রাজি হয়েছেন।

তিনি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে ‘অনির্ধারিত বৈঠকে’ দামের বিষয়টি চূড়ান্ত হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০