শনিবার ৭ই মার্চ, ২০২৬ ইং ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

জুলাইয়ে চার আসনে উপনির্বাচন

আকাশবার্তা ডেস্ক :

নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে করোনাভাইরাস মহামারির মধ্যেই চার সংসদীয় আসনের উপনির্বাচন জুলাইয়ে করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

বুধবার (১৯ মে) বিকালে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বিকাল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য আসনে উপনির্বাচন করতে হবে। আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্ভব না হলে পরবর্তী ৯০ দিনের উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

ইসি সচিব হুমায়ুন কবীর বলেন, চার উপনির্বাচনের বিষয়ে কমিশন সভায় আলোচনা হয়েছে। করোনার কারণে, লকডাউনের কারণে এ চারটি নির্বাচন করা সম্ভব হয়নি। ২৪ মে কমিশনের পরবর্তী সভায় ভোটের তারিখ নির্ধারিত হবে। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় জুলাইয়ের মধ্যে নির্বাচন করা হবে।

চার সংসদীয় উপনির্বাচন ছাড়াও ৩৭১ ইউনিয়ন পরিষদ ও ১০ পৌরসভার ভোট আটকে রয়েছে।

স্থানীয় সরকারের ভোটের বিষয়ে সচিব বলেন, এ বিষয়ে কমিশন সভায় আলোচনা হয়নি। পরবর্তী সভায় সিদ্ধান্ত হতে পারে।

কুয়েতের আদালতে দণ্ডিত সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা করা হয় ২৮ জানুয়ারি। ১১ এপ্রিল এই আসনে উপনির্বাচন হওয়ার কথা ছিল। করোনাভাইরাস সংক্রমণের উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় নির্বাচনটি স্থগিত করা হয়। এখন এই নির্বাচন ২১ জুলাইয়ের মধ্যে করতে হবে।

গত ১১ মার্চ সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে; ৪ এপ্রিল ঢাকা-১৪ এর আসলামুল হকের মৃত্যুতে এবং ১৪ এপ্রিল কুমিল্লা-৫ এর আবদুল মতিন খসরুর মৃত্যুতে তিনটি আসন শূন্য ঘোষণা করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১