শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

ত্রুটিপূর্ণ নির্বাচন মেনে নেয়া হবেনা : লক্ষ্মীপুরে সিইসি নুরুল হুদা

নিজস্ব প্রতিবেদক :

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ‘কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। কোনভাবেই ত্রুটিপূর্ণ নির্বাচন মেনে নেয়া হবে না। কোন কেন্দ্রে অনিয়ম হলে প্রয়োজনে ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সাংবাদিকরা হলো সহায়ক শক্তি। কোন ভুল ত্রুটি হলে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।’

বুধবার (১৬ জুন) দুপুর ২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন নির্বাচন কমিশনার।
করোনা সংক্রমনের মধ্যে ঝুঁকি নিয়ে নির্বাচনে দায়িত্ব পালনরত ব্যক্তিদের উৎসাহ দিতে তার এ সফর উল্লেখ করে তিনি আরো বলেন, ভোটে কোন অনিয়ম হলে প্রার্থীদের আইনী সহায়তার ব্যবস্থা রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের, যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, রিটার্ণিং অফিসার দুলাল তালুকদার। এদিকে এরআগে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মত বিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার।

প্রসঙ্গত : লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনে উপ-নির্বাচন ও রামগতি এবং কমলনগরের ৬টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন। সংসদীয় আসনে ইভিএম পদ্ধতি আর অপর ইউপি নির্বাচনে ব্যালটে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০