শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

লক্ষ্মীপুরের বশিকপুরে কুপিয়ে আ.লীগ নেতাকে হত্যা

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামে হারুনুর রশিদ হারুন (৫৫) নামে এক আওয়ামীলীগ নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার (৪ আগষ্ট) রাত ৯টার দিকে দুর্বৃত্তরা তার ওপর এ হামলা চালায়। ওইদিন দিবাগত রাত একটার সময় ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি।

সাংবাদিকদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হারুনের জেঠাতো ভাই নুরে আলম। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে কুমিল্লার দাউদকান্দি এলাকায় পৌঁছালে হারুনের মৃত্যু হয়। তার মৃতদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এরআগে রাত সাড়ে ৯টার দিকে এলাকাবাসী তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলার সদর হাসপাতালে আনা হয়। সেখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকা নেয়ার পথেই মারা যান তিনি।

এ ঘটনায় জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের এমপি এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান এবং এর জন্য তিনি বিএনপির সন্ত্রাসীদের দায়ী করেন।

নিহত হারুন ফতেহপুর গ্রামের হোসেন ব্যাপারীর পুত্র এবং দত্তপাড়া বাজারের গোশতের ব্যবসায়ী ছিলেন। এছাড়া তিনি চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়রা জানায়, হারুন তার বাড়ির পাশের বটের পুকুরপাড় সংলগ্ন একটি চা দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। রাত প্রায় ৯টার দিকে একটি সিএনজি অটোরিকশাযোগে ৫-৬ জনের অজ্ঞাত সন্ত্রাসীরা এসে হারুনকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। তবে কি কারণে তিনি হত্যার শিকার হয়েছেন- এ বিষয়ে তাৎক্ষণিক কোন তথ্য পাওয়া যায়নি।

সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক রেজাউল করিম মাসুম জানান, রাত সাড়ে ৯টার দিকে গুরুতর জখম অবস্থায় হারুন নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র প্রেরণ করা হয়েছে। হারুনের শরীরের বেশ কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ সময় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ.এইচ.এম কামরুজ্জামান বলেন, এ ঘটনার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চলছে।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০