সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বেগমগঞ্জে ছিনতাইকারী আটক

বেগমগঞ্জ প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে দুই নারীর কাছ থেকে ছিনতাইকালে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

বুধবার চৌমুহনী শহরের রেললাইন সংলগ্ন জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। আটককৃত ছিনতাইকারীর নুরুল আলম। সে উপজেলার উত্তর হাজীপুর ৭নং ওয়ার্ডের বাসিন্দা।

ছিনতাইয়ের শিকার ওই দুই নারী জানান, জনতা ব্যাংক থেকে কাজ শেষে মা-মেয়ে যখন নিচে নেমে দাঁড়ান। তখন হঠাৎ করে এক লোক এসে তার ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে যান এবং চিৎকার দেন। চিৎকার শুনে স্থানীয়রা ছিনতাইকারীকে পাকড়াও করে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

চৌমুহনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. মোস্তাক জানান, ঘটনার সময় তিনি কাছেই ছিলেন। ওই নারীর চিৎকারে স্থানীয়দের সহযোগিতায় ছিনতাইকারী নুরুল আলমকে আটক করা হয়। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31